বেনাপোল সীমান্তে ৫ লাখ ৮১ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ


আজকের পেপার প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৩:০৭ PM / ০
বেনাপোল সীমান্তে ৫ লাখ ৮১ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, বিছানার চাদর, ফুচকা, কিসমিস ও বিপুল পরিমাণ কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎অভিযানে যা জব্দ
‎
‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল ও বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
‎
‎জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—ভারতীয় ৫৩টি শাড়ি, ২টি কম্বল, ৬টি বিছানার চাদর, ৫ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস ও ১৯৮টি কসমেটিক্স সামগ্রী।
‎
‎বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮১ হাজার ৮০০ টাকা।
‎
‎অভিযান অব্যাহত থাকবে
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
<span;>‎তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।