
রোকনুজ্জামান রুবেল মিঠাপুকুর
রংপুরের মিঠাপুকুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কৃষক সমাবেশ: মিঠাপুকুরের কৃষির সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর (২০২৬) উপজেলা পরিষদ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. লোকমান হেকিম, জামায়াতে ইসলামী রংপুর জেলা আমির মাওলানা মো. এনামুল হক এবং মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম রব্বানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।
সমাবেশে উপজেলার বর্তমান কৃষি পরিস্থিতি, কৃষকদের নানাবিধ সমস্যা—বিশেষ করে সার (বিএডিসি’র ডিএপি ও এমওপি সার সরবরাহ), বীজ ও সেচ ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষির সার্বিক সম্ভাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :