
নিজস্ব প্রতিনিধি:-
১৬ই এপ্রিল বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম’র দিক – নির্দেশনায় কোতয়ালী থানার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সরকারি কাজে বাধা প্রদান ও মারধরের ঘটনায় এজাহারনামীয় ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৫ই এপ্রিল বুধবার ২০২৬ইং তারিখ আনুমানিক ২ টার সময় কোতয়ালী থানাধীন তবলছড়ি এলাকার ০৪ নং ওয়ার্ড আট কাউন্সিল কলোনীস্থ রাস্তার পাশে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ডাস্টবিন নির্মাণাধীন স্থানে দায়িত্ব পালনকালে কিছু ব্যক্তি সরকারি কাজে বাধা প্রদান করে এবং উপস্থিত লোকজনদের মারধর করে জখম করে।
এ ঘটনায় বাদী উজ্জ্বল কান্তি দেওয়ান এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ০৫ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ ফয়সাল (৩২) ২। মোঃ আব্দুর রশিদ ( ৩৯ ) ৩। রুবি আক্তার (৩৫) ৪। শারমিন আক্তার (৩০ ) ৫। হেনা আক্তার ( ২৮ ) ( সকলের সাং – স্বর্ণটিলা, ৫নং ওয়ার্ড, থানা – কোতয়ালী, জেলা – রাঙামাটি )
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :