অস্ট্রেলিয়ার সিডনি ক্যামেডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হলেন দর্শনার Eliza Azad Rahman


আজকের পেপার প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:৩০ AM / ০
অস্ট্রেলিয়ার সিডনি ক্যামেডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হলেন দর্শনার Eliza Azad Rahman

নিজস্ব প্রতিবেদক, সিডনি:

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার কৃতি সন্তান Eliza Azad Rahman (টুম্পা) অস্ট্রেলিয়ার সিডনি ক্যামেডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ান লেবার পার্টির মনোনয়নে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন।

​এর আগে দুই বছর পূর্বে তিনি একই কাউন্সিলে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। নবনির্বাচিত ডেপুটি মেয়র Eliza Azad Rahman (টুম্পা) চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদের কন্যা।

​মেয়ের এই সাফল্যে গর্ব প্রকাশ করে তাঁর পিতা আজাদুল ইসলাম আজাদ জানান, এই অর্জন পরিবার তথা সমগ্র বাঙালির জন্যই অত্যন্ত গৌরবের। তিনি নতুন এই দায়িত্ব যেন Eliza সফলভাবে পালন করতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।