
আবু রায়হান, মণিরামপুর (যশোর):
যশোরের মণিরামপুর মো. নিস্তার ফারুকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যশোর জেলা বিএনপি। ২৩ শে নভেম্বর থেকে মনিরামপুর উপজেলা বিএনপির সদস্য পদ তিনি ফিরে পেয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মণিরামপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. নিস্তার ফারুকের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এতে আরও জানানো হয়, ২৩ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তিনি স্বপদে বহাল থাকবেন।
আপনার মতামত লিখুন :