রংপুরে আরমান হিমাগারে আলু সংরক্ষণ শুরু


আজকের পেপার প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ১১:৪২ AM / ০
রংপুরে আরমান হিমাগারে আলু সংরক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক 

রংপুরের আধুনিক প্রযুক্তিনির্ভর সংরক্ষণ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে আরমান হিমাগার। পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আলু সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 ( ২৮ ফেব্রুয়ারি) বাদ আসর হিমাগার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় কৃষক, আলু ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসময় কামাল মোহাম্মাদ রাসেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শাহেদুল ইসলাম, বিশেষ অতিথি অত্র প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আলহাজ্ব রেজাউল করিম লেবু,রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি গঙ্গাচড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুলু,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর নূর।

এছাড়াও উপস্থিত ছিলেন শামীম মিয়া,দুলাল সাবেক কমিশনার সাইফুল ইসলাম, নোমান।

দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের উন্নতি, কৃষকদের সমৃদ্ধি এবং ব্যবসার সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরমান হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শাহেদুল ইসলাম বলেন, আধুনিক ও নিরাপদ প্রযুক্তিনির্ভর সরঞ্জাম এবং উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ফলে কৃষকদের উৎপাদিত আলু দীর্ঘ সময় নিরাপদে সংরক্ষণ করা সম্ভব হবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, উত্তম হাজীরহাট ও আশপাশের এলাকার কৃষকদের কথা বিবেচনায় রেখেই হিমাগারটি স্থাপন করা হয়েছে। মৌসুমে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হওয়ার পরিবর্তে কৃষকরা এখন সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত করতে পারবেন। একই সঙ্গে ব্যবসায়ীরাও পাবেন মানসম্মত ও নির্ভরযোগ্য সংরক্ষণ সুবিধা।

বক্তব্যে মহাব্যবস্থাপক আলহাজ্ব রেজাউল করিম লেবু বলেন,ভবিষ্যতেও কৃষিবান্ধব কার্যক্রম অব্যাহত রেখে স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবে আরমান হিমাগার।