বেনাপোল স্থলবন্দরে উপপরিচালক (ট্রাফিক) রুহুল আমিন ও সহকারী পরিচালক (ট্রাফিক) পার্থ ঘোষের রমরমা বাণিজ্য


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৬:২১ PM / ০
বেনাপোল স্থলবন্দরে উপপরিচালক (ট্রাফিক) রুহুল আমিন ও সহকারী পরিচালক (ট্রাফিক) পার্থ ঘোষের রমরমা বাণিজ্য

অনুসন্ধানী প্রতিবেদক:

বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক (ডিডি) রুহুল আমিন ও সহকারী পরিচালক (এডি) পার্থ ঘোষ চলছেন ” যথা পূর্বং তথা পরং ” সিস্টেমে। অর্থাৎ তাঁদের আগে এসব পদে চাকরীরত কর্মকর্তারা ঘুষ দুর্নীতি ও লুটপাট বাণিজ্যের যেসব অপকর্ম করে গেছেন, এখনো সে ধারাবাহিকতা অব্যহত রেখেছেন এই ” মানিকজোড় “। শুধু তাই নয় কিছু কিছু ক্ষেত্রে এই জুটি পূর্বতন সকল রেকর্ড ভেঙে দিয়ে “স্বমহিমায় উদ্ভাসিত”। রহস্যজনক কারণে উর্ধতন কর্তৃপক্ষও রয়েছেন ” মুখে কুলুপ এঁটে “!!

এই দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওজন স্কেলে কারচুপি, পণ্য জালিয়াতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠলেও তাঁরা চলেছেন ” ধরি মাছ না ছুঁই জল ” স্ট্যাইলে। এসব দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড (NBR), বন্দর কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) কে একাধিকবার শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হলেও রহস্যজনক কারণে “তদন্ত” থমকে দাঁড়িয়ে আছে।

এর আগে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতনকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রায় ২৫ লাখ টাকা ঘুষের বিনিময়ে সংরক্ষিত উচ্চ শুল্কের পণ্য সরিয়ে সেখানে নিম্নমানের পণ্য রাখার সুযোগ করে দেওয়া।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ওজন স্কেলে কারচুপির মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন, দুর্নীতি ও দাপ্তরিক তথ্য পাচারের অভিযোগে উপপরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

২০২৩ সালের আগস্ট মাসে আমদানিকৃত পণ্যের ওজন স্লিপে জালিয়াতি করে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ সামনে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ উপপরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম, সহকারী পরিচালক (ট্রাফিক) সাইফুর রহমান ভূঁইয়াসহ বন্দরের ৫ জন কর্মকর্তা ও ১ জন কর্মচারীকে একযোগে বদলি করেন।

বদলি মানে শাস্তি নয় এটা ” আই ওয়াশ “। তাই এসব ঘটনার পর বন্দরে কর্মকর্তা কর্মচারীদের নৈতিক চরিত্রের উল্লেখযোগ্য উন্নতি সাধন হয়নি।

বর্তমান উপপরিচালক (ট্রাফিক) রুহল আমিন ও সহকারী পরিচালক (ট্রাফিক) পার্থ ঘোষের বিষয়টি অবহিত করা হলে বেনাপোল স্থলবন্দরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পেপার কে বলেন, “মাছের মাথায় পচন ধরলে ডানা পাখনা ও শরীরে পচন ধরাটা খুবই স্বাভাবিক। তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ” কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন থাকলে এসব মহাসমারোহে চলতেই থাকবে ” আর বেনাপোল স্থলবন্দর ঘুষ দুর্নীতি ও জাল জালিয়াতির “শিকড় থেকে শিখরে পৌঁছে যাবে —– সাংবাদিক সাহেব।।। ( চলবে)

 

 

( এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন আমাদের প্রিন্ট ও অনলাইন ভার্সনে)