

সজীব আকবর, সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক:
কথিত পদোন্নতিতে হঠাৎ মুন্সিগঞ্জের সিরাজদিখান সাব
রেজিস্ট্রার পদ থেকে জেলা রেজিস্ট্রার হয়ে গেলেন বিআরএসএ নেতা রমজান খান।। ভালো কথা পদন্নোতি পেয়েছেন, তাহলে আইন মন্ত্রণালয় ও নিবন্ধন অধিদপ্তরের আইনানুযায়ী আপনি যে জেলায় কর্মরত আছেন সেই জেলা বাধ্যতামূলক চেঞ্জ করে কোথায় যাবেন ??? না “” তিনি আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা “”।। মানে জেলা পরিবর্তন করলেন না। কারো কথা, আইনকানুন, বদলি আদেশ কিচ্ছু না মেনে সিরাজদিখান থেকে পাততাড়ি গুটুয়ে জাঁকিয়ে বসলেন মুন্সিগঞ্জ রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে জেলা রেজিস্ট্রার এর আকাঙ্ক্ষীত চেয়ারে।। দেশে এ ধরনের ঘটনা এটাই প্রথম।। হয়তো ” গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড”ও হয়ে যেতে পারে।

এ কথার বিশ্লেষণে কয়েকটি সংবাদমাধ্যম লিখলো কথিত পদোন্নতি রহস্যের নেপথ্যে ২০ কোটির খেলা। কিন্তু আমি আমার লেখায় কোথায় টাকার কথা লিখলাম না। কারণ ” I know DR Ramzan Khan. তিনি ১০০ কোটি ঢালতেও কার্পণ্য করবেন না।। শুধু আমি নই “” Its known to all. কারণ দরকার পদন্নোতি।।

সাবেক ছাত্রলীগের পেতাত্মা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এর ক্যাশিয়ার রমজান “তেলবাজিতে বরাবরই সিদ্ধহস্ত”। শুধু কি তেলবাজি ??
ঢাকা রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের গুলশান সাব রেজিস্ট্রার থাকাকালীন সারাদেশের সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারদের কাছ থেকে মান্থলি চুক্তি মোতাবেক টাকা কালেকশন করে বিআরএসএর আরেক মহারথী কে সাথে নিয়ে বিলাসবহুল গাড়িতে করে পৌঁছে দিতেন ফার্মগেট সংলগ্ন ইন্দিরা রোডে আইনমন্ত্রী আনিসুল হক এর বাসাতে।
“” পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি””। এই চিরন্তন বাণীর স্বার্থক সমীকরণ মিলে গেছে রমজান খানের জীবনে।। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এর সাথে বসে এক টেবিলে খাওয়াদাওয়া, ফটোসেশান ও সেলফি তোলার দুর্লভ দুর্ভাগ্য ( সৌভাগ্য)। শুধু কি তাই??

খুলে যায় রমজান খানের সৌভাগ্যের চাকা।। এসব ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি রমজান খানের কাছের মানুষ, আইনমন্ত্রীর পাচাটা এমপি-নেতা ও পিএস, এপিএসদের পাইয়ে দেন VVIP জোন খ্যাত গুলশান বনানীর অভিজাত এলাকায় প্লট ও ফ্লাটের বন্দোবস্ত।।
৫ই আগষ্ট ২০২৪ এর পর মামলা বাণিজ্যও করেন এই সুচতুর জেলা রেজিস্ট্রার রমজান খান। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গত ১৭ বছরে যত বদলী ও নিয়োগ বাণিজ্য সংঘটিত হয়েছে তার সিংহভাগেই সরাসরি ভুমিকা রেখেছিলেন মাস্টারমাইন্ড রমজান খান।

হাসিনা সরকারের আইন মন্ত্রনালয়ের দুর্নীতিবাজ যুগ্ম সচিব বিকাশ কুমার সাহার ডানহাত হিসেবে বদলী বাণিজ্য পাকাপোক্ত করতেই তিনি গুলশান-১ এর গ্লোরিয়ার জিন্স হোটেলটি বেছে নিয়েছিলেন । সেখানে প্রতিদিন সন্ধ্যার পরেই সুরা সাকীর পাশাপাশি বসতো রমজান খানের সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার, অফিস সহকারীদের বদলী বাণিজ্যের হাট।
চট্টগ্রাম সদর, গুলশান, শ্যামপুর, কেরানীগঞ্জ, গজারিয়া, রূপগঞ্জ, কাপাশিয়া, শ্রীপুর, গাজীপুর সদর, রাঙ্গুনিয়া, কক্সবাজার সদর, পটিয়া, নোয়াখালী সদর, টাঙ্গাইল সদর, নবাবগঞ্জ, মধুপুর, ঘাটাইল, ত্রিশাল, কান্দিরপাড়, ফুলপুর, খিলগাঁও সহ দেড় শতাধিক সাব-রেজিস্ট্রার বদলী করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন গত ১ বছরে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের শীর্ষ স্থানীয় দুই জন কর্মকর্তাসহ ঢাকা রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে তাঁর প্রাণপ্রিয় দোসর সাব-রেজিস্ট্রারকে সাথে নিয়ে রমজান খান এক সিন্ডিকেট গঠন করে এ বদলী বাণিজ্য চালিয়ে যাচ্ছেন অবলীলায়।

আরও অতিরিক্ত বেশী টাকা পেয়ে রূপগঞ্জে গোলাম মর্তূজাকে ও চট্টগ্রাম সদরে এক সনাতনী সাব রেজিস্ট্রার কে বদলী করান। পরবর্তীতে আনডিউ বদলীর দোহাই দিয়ে ৬০ লক্ষ টাকা নিয়ে শীতাকুন্ডের বর্তমান সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের বদলীর আদেশ বাতিল করেন। সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার টাকাগুলো বেমালুম আত্মসাৎ করেন জেলা রেজিস্ট্রার রমজান খান। লুৎফর রহমান মোল্লাও আর বেশি বাড়াবাড়ি করেন নি।

বদলী বাণিজ্যের গডফাদার রমজান খান মুন্সিগঞ্জ জেলা থেকে এখন ঢাকা জেলার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ঢাকা জেলা রেজিস্ট্রার হিসেবে বদলী হয়ে আসবেন ও ঢাকার জেলা রেজিস্ট্রার হিসেবে যোগদান করবেন বলে ঘোষণা দিয়েছেন।
একজন আওয়ামী ক্যাডার ও দেশের শীর্ষ দুর্নীতিবাজ জেলা রেজিস্ট্রার বিদেশে অর্থ পাচারকারী যদি ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বদলী হয়ে আসেন তাহলে ঢাকা জেলার ২২টি সাব-রেজিস্ট্রি অফিসই দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করে ফেলবে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। তাদের মতে এমনিতেই রমজান খানের ৩০ জন ব্যক্তিগত দালাল রয়েছে সারাদেশে। যারা প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে দলিল ধরে জোর করে সাব-রেজিস্ট্রারদের দলিল করতে বাধ্য করছে। তার মধ্যে যদি

এক অভিযোগ থেকে জানা যায়, রমজান খানের রয়েছে গুলশানে নামে বেনামে ৩০টি ফ্ল্যাট ও প্লট বুকিং করা। গুলশান নিকেতনে তিনি বসবাস করছেন স্বপরিবারে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে রয়েছে তার কয়েকশত একর জমি। ব্যাংকে রয়েছে মোটা অংকের টাকা। দুর্নীতিবাজ ও বদলী বাণিজ্যের গডফাদার রমজান খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় লিখিত ওই অভিযোগে।

সম্প্রতি লটারির মাধ্যমে ১৮ জন সাব ও জেলা রেজিস্ট্রার বদলি আদেশেও দেখা যাচ্ছে রূপগঞ্জের লুটেরা সাব রেজিস্ট্রার ও রমজান খানের বিআরএস ভোটার যশোর তাঁতীপাড়ার গোলাম মর্তুজা,বরগুনা ডিআর স্বদেশ চন্দ্র চন্দ, সাতক্ষীরা সদরের অমায়িক বাবু সহ তাঁর সব পছন্দের ভাই ব্রাদারদের নাম।। তাহলে কি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এর মতো অত্যন্ত মেধাবী, আইন বিশারদ ও সুসাহিত্যিক বর্তমান আইনমন্ত্রী মহোদয়েরও পিএস ও এপিএসদের কও রমজান খান প্রিয়পাত্র হয়ে গেলেন?? না-কি দ্বৈব বা ভাগ্যের মারপ্যাঁচেই লটারিতে উঠেছিলো রমজান খানের প্রিয়জন হিসেবে খ্যাত ১১ জনের নাম ??? এ প্রশ্ন এখন ঢাকা চট্টগ্রাম সহ দেশের শীর্ষ স্থানীয় সকল রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে।।।
( চলবে )
আপনার মতামত লিখুন :