
নিজস্ব প্রতিবেদক,ঢাকা ও সাভার:
রোববার (৩রা মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা এক অফিস আদেশে জাকির কে তাৎক্ষণিক প্রত্যাহারের এ নির্দেশ দেওয়া হয়।
ওই অফিস আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩ এর (খ) অনুযায়ী অসদাচরণ এবং বিধি ৩ এর(ঘ) অনুযায়ী নগ্ন ঘুষ দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নং-০১/২০২৬ দায়ের করেছে আইন মন্ত্রণালয়। তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাভার সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রত্যাহার করে মহাপরিদর্শক নিবন্ধন ( আইজিআর) মহোদয়ের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে দ্রুত বর্তমান দায়িত্বভার নবাগত সাব রেজিস্ট্রার রুবেল হোসেনের নিকট হস্তান্তর করে নতুন কর্মস্থলে ( আইজিআর) অফিসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইন ও বিচার বিভাগের এই সময়োপযোগী কঠোর সিদ্ধান্তের ফলে সাভারবাসীদের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর নেমে গেলেও জাকিরের দক্ষিণহস্ত হিসেবে সংবাদমাধ্যমে সম্প্রতি বারবার সংবাদ শিরোনাম হওয়া আইজিআর মহোদয়ের ড্রাইভারের ভাই সাভার সাব রেজিস্ট্রি অফিসের ভিআইপি পিয়ন ও জাকিরের কালেকশন বস্ আপেল কী ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে “”তা নিয়ে ব্যাপক গুঞ্জন ও সমালোচনা”” শুরু হয়েছে দেশের ১ নাম্বার খানদানী উপজেলা গোটা সাভার জুড়ে।
আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (রেজিস্ট্রেশন) হাসান মাহমুদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আযিযুর রহমানের যৌথ স্বাক্ষরে জাকির কে প্রত্যাহারের আদেশটি জারি করা হয়। তবে জাকির হোসেন ওরফে বাবা জাকিরের সকল কুকর্মের এক ও অদ্বিতীয় সহচর ভিআইপি পিয়ন ” আপেল “ কী নবাগত সাব রেজিস্ট্রার রুবেল হোসেনের সাথেও জাকির হোসেনের মতোই ছড়ি ঘুরিয়ে রুবেল হোসেনকেও ভুল পথে পরিচালিত করে আবারো ব্যক্তিগত ফায়দা লোটার অপপ্রয়াস চালু রাখবেন তা ভেবে সাভারের সচেতন মহল উদ্বিগ্ন ও শঙ্কিত।
এ বিষয়ে জানতে ( নাম প্রকাশে অনিচ্ছুক) সাভারের একজন স্বনামধন্য ব্যবসায়ী বলেন, শুধু সাব রেজিস্ট্রার জাকির কে প্রত্যাহার করলেই যে সাভারবাসী রাহুগ্রাস থেকে মুক্তি পাবে এমনটি ভাবার সুযোগ নেই। কারণ জাকির হোসেন কে প্রত্যাহার করা হলেও জাকিরের সেকেন্ড ইন কমান্ড অর্থপিশাচ ভিআইপি পিয়ন “আপেল” যতক্ষণ সাভার অফিসে থাকবে ততক্ষণ শনিরদশা থেকে কোনোভাবেই মুক্তি পাবেনা সাভারবাসী।
এ বিষয়ে সাভার প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক “কাজী বিপ্লব” বলেন, আপেলের মতো ব্যক্তিরা বহাল থাকা মানেই সাভারবাসী জাকিরের আমলের মতোই প্রতিনিয়ত মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হবে, যা কখনোই কাম্য নয়।
আত্মপক্ষ সমর্থনের প্রশ্নে মতামত জানতে বিতর্কিত সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ না করাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।।
আপনার মতামত লিখুন :