আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই ৩ স’মিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা


আজকের পেপার প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৮:১৯ PM / ০
আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই ৩ স’মিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই স’মিল পরিচালনার দায়ে তিন স’মিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে আদমদীঘি ব্রিজের পশ্চিম পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম এসব স’মিলে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন ।

জরিমানাপ্রাপ্তদের মধ্যে- মেসার্স রাহিম স’মিলের মালিক হামিদুল ইসলামকে (৪৮) ১০ হাজার টাকা , মেসার্স কারিমা স’মিলের মালিক রাশিদুল ইসলামকে (৩৪) ১০ হাজার টাকা এবং মেসার্স নাহিদ স’মিলের মালিক দুলাল হোসেনকে (৬৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলার কালাইকুড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সোহেলকে (৪২) পাঁচশত টাকা জরিমানা করা হয়।

মোঃ এরশাদ আলী
আদমদীঘি বগুড়া প্রতিনিধি
মোবাইল:০১৭১২২৯৬২৬৯