
অপারেশন হয়েছে ৩৭ জনের
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে এবং ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় রোগীদের মধ্যে ৩৭ জনের চক্ষু অপারেশন সম্পন্ন হয়েছে।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক গোয়ালা বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হাই সুমন এবং একই শাখার এআরও বিদ্যুৎ দাশ।
ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন ডা. আসিফ আহমদ, ডেন্টাল সার্জন ও এমওডিসি।
ভার্ড চক্ষু হাসপাতাল, ওসমানীনগরের পক্ষে চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন ডা. রাশেদ খান মেনন, সিনিয়র মেডিকেল অফিসার; রেজাউল করিম, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার; শামীম আহমেদ, প্রোগ্রাম অর্গানাইজার এবং হাসপাতালের অন্যান্য মেডিকেল টিমের সদস্যরা।
ক্যাম্পে আসা রোগীদের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি যাদের অপারেশনের প্রয়োজন ছিল, তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। এতে আর্থিকভাবে অসচ্ছল রোগীরা চক্ষু চিকিৎসার সুযোগ পেয়েছেন।
স্থানীয়রা জানান, উপজেলা পর্যায়ে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প আয়োজনের ফলে দরিদ্র ও অসহায় রোগীরা উপকৃত হচ্ছেন। বিশেষ করে অর্থের অভাবে যারা দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা বা অপারেশন করাতে পারছিলেন না, তাদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।
আপনার মতামত লিখুন :