‎খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ৭৬ হাজার টাকা


আজকের পেপার প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৬:১১ PM / ০
‎খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ৭৬ হাজার টাকা

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১৭ অক্টোবর শনিবার ভোক্তা অধিকারের ৭ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
‎
‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর  নেতৃত্বে খুলনা মহানগরীর হরিণটানা থানার জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মিম পোল্ট্রি এন্ড ফিস ফিড কে যথাযথ সেবা সরবরাহ না করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ১ টি প্রতিষ্ঠান-কে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
<span;>‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বয়রা বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহরুখ স্পোর্টস কে যথাযথ সেবা গসরবরাহ না করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে মিরপুর উপজেলার পোড়াদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে তনুশ্রী মিষ্টান্ন ভাণ্ডার কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন ও পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২০ হাজার টাকা এবং সজীব স্টোর কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১ হাজার টাকা এবং আমীন হোটেল কে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর    উপজেলার গরিবসাহা রোড বাজার এলাকায় অভিযান চালিয়ে আমাদের বেকারী কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও সদর থানার প্রান্তিকা, নিরালা, সিমেট্রি রোড ও মজিদ স্মরনী এলাকায় অভিযান চালিয়ে  ইলোরা ড্রিংকং ওয়াটার কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫  হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টার কে ৮ হাজার টাকা, মিম কনফেকশনারি কে ১ হাজার টাকা এবং বিসমিল্লাহ বেকারি কে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৪ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার মধ্য কাটিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ফিরোজা। মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।
‎
‎ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার এইচ এস এস রোড এলাকায় অভিযান চালিয়ে হালাল শপ কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৫  হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎অভিযানে ১২ টি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
‎
‎
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।