টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: ওয়ান শুটার, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩


আজকের পেপার প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৮:৫৯ PM / ০
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: ওয়ান শুটার, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩

হেলাল উদ্দিন,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২৪-এ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার, ১৬৬ পিস ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের একটি বিশেষ দল ক্যাম্প-২৪-এর এলএমএস (LMS) বি ব্লকের ২২৩ নম্বর বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার, ১৬৬ পিস ইয়াবা এবং নগদ ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।


উদ্ধার হওয়া টাকার মধ্যে ছিল ১ হাজার টাকার ৫৩টি নোট, ৫০০ টাকার ২৬টি নোট এবং ২০০ টাকার ৩টি নোট।
আটক ব্যক্তিরা হলেন— টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী এলাকার আক্তার হোসেন (২৬) এবং রোহিঙ্গা ক্যাম্প-২৪-এর বাসিন্দা বশির আহমেদ (২৫) ও আবুল বাসের ওরফে আবদুয়া
(৩২)।

১৬ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ কায়সার সিকদার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।
স্থানীয়দের মতে, রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।