
নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা শহরে উপশম নাসিং হোম ভাংচুর ও ডাক্তারকে লাঞ্চিত করার প্রতিবাদে আগামী ৪৮ ঘন্টা (সোম-মঙ্গলবার) ২১ ও ২২ সেপ্টেম্বর জেলার সকল ডাক্তারের প্রাইভেট চেম্বার, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার পৃথক ঘোষণা দিয়েছে বিএমএ এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডাক্তার হাসানুজ্জামান নূপুর এবং চুয়াডাঙ্গা জেলার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ধর্মঘট চলাকালে জেলা ও উপজেলার সকল সরকারি হাসপাতালের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :