তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের চতুর্থ ফটোওয়াক অনুষ্ঠিত


আজকের পেপার প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ১১:৫৭ PM / ০
তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের চতুর্থ ফটোওয়াক অনুষ্ঠিত

তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাব (টিসিপিসি) এর চতুর্থ ফটোওয়াক প্রবল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উক্ত ফটোওয়াক অনুষ্ঠিত হয়।
ফটোওয়াকের জন্য ক্লাবের সদস্যরা যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সকাল ১০টার দিকে তারা কলেজ থেকে রওনা হন এবং সারাদিন ব্যাপী চলে এই ফটোওয়াক কার্যক্রম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌরভ আর নান্দনিক পরিবেশে ক্যামেরা হাতে স্মৃতি ধারণ করেন শিক্ষার্থীরা। সারাদিন তারা অনেক ছবি তোলেন এবং ছবি তোলার বিভিন্ন কৌশলও রপ্ত করেন। ক্লাবের সিনিয়র সদস্যরা অত্যন্ত যত্ন সহকারে নতুন সদস্যদের ছবি তোলার প্রাথমিক বিষয়গুলো এবং টুকিটাকি দক্ষতা নিয়ে আলোচনা করেন, যা ভবিষ্যৎ ফটোগ্রাফারদের জন্য সহায়ক হবে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাদার ফটোগ্রাফার প্রসেনজিৎ কুমার। তিনি ক্লাবের সদস্যদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মনোরম স্থান ঘুরে দেখান এবং সঠিক পদ্ধতিতে ছবি তোলার বিভিন্ন টিপস ও কৌশল শেয়ার করেন। তাঁর উপস্থিতি ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত ফলপ্রসূ।

ক্লাবের চিফ ফটোগ্রাফার ইমতিয়াজ হোসেন তমাল জানান, ভবিষ্যতেও এ ধরনের ফটোওয়াক আয়োজন অব্যাহত থাকবে এবং সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করে যাবে টিসিপিসি। ক্লাবের সদস্যদের ছবির প্রতি আগ্রহ ও উদ্দীপনা দেখলে আমাদেরও ভালো লাগে।