

আব্দুল্লাহ বাশার, নিজস্ব প্রতিনিধি কোটচাঁদপুর:
কোন রকম দলীয় প্রভাব খাটিয়ে স্বার্থ হাসিলের সুযোগ নেই। আমরা রাজনৈতিক প্রভাবমুক্ত কোটচাঁদপুর গড়তে চাই। শনিবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জ্বালানি তেল নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ডাকা জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যেমএসব কথা বলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়র রহমান।
তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকতেই পারে সরকারি দলের বিরোধীদলের কিন্তু দেশের সংকটময় মুহূর্তে সম্মিলিত হতে হবে এদেশের স্বার্থকে রক্ষা করতে হবে। আর স্বার্থ রক্ষায় আমরা সকলের সহায়তা কামনা করছি। মাত্রা অতিরিক্ত তেল সংগ্রহ করে অধিক দামে বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: এনামুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো,সায়েম ইউসুফ, মডেল থানার (তদন্ত ওসি) খোন্দকার এনায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জামায়াতে ইসলামী সেক্রেটারি সাবুদ্দিন আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসাইন, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাইয়ুম হোসেন, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান টিটো খান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, এনসিপি নেতা হৃদয় আহসান সহ ফিলিং স্টেশনে মালিক গণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :