নওগাঁ জেলার মহাদেবপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল মেশকাত জান্নাত


আজকের পেপার প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১০:২১ PM / ০
নওগাঁ জেলার মহাদেবপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল মেশকাত জান্নাত

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষাবর্ষ ২০২৫-এর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী মেশকাত জান্নাত।

তিনি মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেন। মেশকাত জান্নাত উপজেলার বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী মাহমুদুল হক পিন্টু-এর একমাত্র কন্যা।

এ সাফল্যের জন্য তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে একজন দক্ষ প্রকৌশলী হয়ে দেশের উন্নয়ন ও সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

মেশকাত জান্নাতের এই গৌরবময় সাফল্যে তাঁর পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। তিনি তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।