
মাসুদ রানা পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ:
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ এনজিও কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা জেলা পলাশবাড়ী শাখার বিজ সমিতির গ্রাহকদের মাঝে ১২০০ ফলদ বৃক্ষের চারা,৬০০আম ও ৬০০ পিয়ারা গাছের চারা বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলার জুনিয়র জোনাল ম্যানেজার শেখ মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রোগ্রাম ম্যানেজার বিজ কৃষি কর্মসূচি মোশারেফ হোসেন।
আমন্ত্রণ হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাপেরহাট শাখার কৃষি প্রোগ্রাম সাপোর্ট অফিসার তপন কুমার সরকার।
বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্রাকৃতিতে বিপর্যয় ঘটছে। এ থেকে পরিত্রান পেতে আমাদের সবাইকে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করেন এর ফলে পরিবেেশর ভারসাম্য রক্ষা হয়। এজন্য আমাদেরকে বাড়ির আশেপাশে সকল ফাঁকা জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে। পরে গাছ লাগানো ও পরিচর্যা বিষয়গুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় করেন পলাশবাড়ী বিজ কৃষি কর্মসূচির আঃ লতিফ।
আপনার মতামত লিখুন :