
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে উপজেলা কিশোরগাড়ী ইউনিয়নে দশ হাজার তাল গাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে বেঙ্গলিয়ার বাজারের রাস্তার পাশে একটি তাল গাছের চারা ও নারিকেল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল তিনি বলেন, ‘তাল গাছ একদিকে যেমন বজ্রপাত থেকে রক্ষা করতে সহায়ক, অন্যদিকে পরিবেশের উষ্ণতা রোধেও এর গুরুত্ব অপরিসীম। এছাড়াও তালের রসে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা থেকে সহজেই এই ভিটামিনের ঘাটতি পূরণ করা যেতে পারে।’
এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ( জিন্নাহ) সহ সভাপতি, রুহুল আমিন (রঞ্জু) সেক্রেটারি ডাঃ মাসুদ রানা ( নুহু) সহ সেক্রেটারি আল আমিন কোষাধ্যক্ষ মাওলানা মাকছুদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ লিটন মিয়া,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,কার্যকরী সদস্য শাহাজান মন্ডল, মাওলানা সাজু মিয়া,হাফেজ রবিউল ইসলাম,নুরুন্নবী সরকার, শাহারুল ইসলাম, ওহেদুল ইসলাম।
আপনার মতামত লিখুন :