কাটেঙ্গা, বরদানগরে গুমানী নদীর উপর পাকা ব্রিজ নির্মাণের দাবী বার বার উপেক্ষিত


আজকের পেপার প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ১১:৩০ AM / ০
কাটেঙ্গা, বরদানগরে গুমানী নদীর উপর পাকা ব্রিজ নির্মাণের দাবী বার বার উপেক্ষিত

পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা, বরদানগরে গুমানী নদীর উপর পাকা ব্রিজ নির্মাণের দাবী বার বার উপেক্ষিত

বিশেষ প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা-বরদানগর ঘাটে গুমানী নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণের দাবী আর বার বার উপেক্ষিত হচ্ছে। সেই আদিম যুগের খেয়া নৌকায়
পারাপার করতে হচ্ছে অনন্তকাল ধরে। নদীপাড়ের বসতিদের অসুখ- বিসুখে এবং পণ্য পরিবহনে দ্রুত ও সহজভাবে যাতায়াত করা কোন ক্রমেই সম্ভব হচ্ছে না। নদীর উভয় পাড়ে রয়েছে পাকা সড়ক।শুধু নদী পারাপারের কারনে যোগাযোগ বিছিন্ন এবং নানা বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। কষ্ট আর সিমাহীন দূর্ভোগে রয়েছেন এলাকার হাজার হাজার মানুষ।
বিশেষ করে সন্তান সম্ভবনা মহিলা,বৃদ্ধ- বৃদ্ধা,রুগী,পঙ্গু, শিশু সহ অসংখ্য মানুষের প্রতিদিন নানা দূর্ভোগের সম্মুখিন হতে হ্চ্ছে। নদী পাড়ের কয়েক জন বৃদ্ধ জানান, নদীতে উঠা- নামা করতে পারেন না তারা। প্রায় ঘরবন্ধি অবস্থায় রয়েছেন।
এ কষ্ট আর কতকাল থাকবে জানেন না তারা। শুধু মাপে আর দেখে,কাজের কাজ ব্রিজ নির্মাণ আর হয় না। তারা আরো জানান,স্কুল, মাদ্রাসা, হাট বাজারে যাওয়া- আশা খুবই কষ্ট হয়।অবিলম্বে কাটেঙ্গা- বরদানগর ঘাটে গুমানী নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণের দাবী তাদের আবারও।