
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ এনজিও এর কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ শাখার বিজ সমিতির সদস্যদের মাঝে ১২০০ ফলদ বৃক্ষের চারা,আম ৬০০, লিচু ৬০০ চারা গাছ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়,অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বগুড়া ২ জোন সিনিয়র জোনাল ম্যানাজার মিজানুর রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ অতিরিক্ত কৃষি অফিসার উপজেলা আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক মাইক্রো ফাইন্যান্স মতিউর রহমান,
ঢাকা প্রোগ্রাম ম্যানেজার বিজ কৃষি কর্মসূচি মোশারেফ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ শাখার সাব জোনাল ম্যানেজার মাজহারুল ইসলাম ও স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার ম্যানেজার মোজাহার ইসলাম,শাখা ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন।
বক্তারা বলেন সংস্থাটি কৃষি কর্মসূচির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে কৃষি উন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য উন্নয়ন, জৈব সার উৎপাদন এবং কৃষি ও বনায়ন নার্সারি উন্নয়ন কার্যাবলী উপকারীভোগীদের মাঝে বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষি কর্মসূচি প্রোগ্রাম সাপোর্ট অফিসার মাহামুদ হাসান।
আপনার মতামত লিখুন :