বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১ টি শাড়িসহ প্রায় ৩ লাখ টাকার পণ্য আটক ‎


আজকের পেপার প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৩:০৪ PM / ০
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১ টি শাড়িসহ প্রায় ৩ লাখ টাকার পণ্য আটক ‎

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎
‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩১টি শাড়ি, ৫০০ গ্রাম জিরা ও ১ কেজি ফুচকাসহ প্রায় ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আইসিপি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
‎
‎৪৯ বিজিবি জানায়, আটক করা মালামালের মধ্যে রয়েছে ৩১টি শাড়ি, ৫০০ গ্রাম জিরা ও ১ কেজি ফুচকা। এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।


‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।