ভারী বর্ষণে ঝুঁকিতে পোরশা-মহাদেবপুর সড়কের কালভার্ট, সতর্কতার আহ্বান


আজকের পেপার প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১২:০১ AM / ০
ভারী বর্ষণে ঝুঁকিতে পোরশা-মহাদেবপুর সড়কের কালভার্ট, সতর্কতার আহ্বান

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশা-মহাদেবপুর সড়কের শিশা ও শিবপুর গ্রামের মাঝামাঝি এলাকায় অবস্থিত একটি কালভার্ট টানা ভারী বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহন, বিশেষ করে ভারী যানবাহনের নিরাপদ চলাচল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে কালভার্টটির বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে। ভারী যানবাহন চলাচলের সময় কালভার্টে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় ট্রাক, বাসসহ সব ধরনের ভারী যানবাহনের চালকদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কালভার্টটির অবস্থা মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর মতে, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।