
সিয়াম, নওগাঁ জেলা:
নওগাঁর বদলগাছী থানাকে মাদকমুক্ত গড়ার লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে বদলগাছী থানার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), নওগাঁ জেলা পরিষদ প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, শিক্ষক, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বদলগাছী গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তারা।
সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :