যশোর ট্রেনিং মাঠে বৈদ্যুতিক শকে নিহত শ্রমিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আর্থিক সহায়তা প্রদান


আজকের পেপার প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৮:৩৭ PM / ০
যশোর ট্রেনিং মাঠে বৈদ্যুতিক শকে নিহত শ্রমিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আর্থিক সহায়তা প্রদান

নিজেস্ব প্রতিবেক যশোর ০২ জুন ২০২৬, বৃহস্পতিবার

গত ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার যশোর ট্রেনিং মাঠে কর্মরত অবস্থায় বৈদ্যুতিক শকে নিহত হন সাকিব আহমেদ শান্ত (২৩)। তিনি রামনগর কলনির বাসিন্দা মোঃ জাবেদে হোসেনের ছেলে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় আজ যশোর ট্রেনিং মাঠে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে শোকাহত পরিবারের হাতে নগদ ৬৪,২৮০ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মামুন হোসেন রনী,দপ্তর সম্পাদক, যশোর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-বি/৯১৮ মোঃ মনোয়ার হোসেন মিন্টু, সহ-সভাপতি, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি, যশোর শাখা,মোহাম্মদ আলী কার্যনির্বাহী সদস্য, যশোর ট্রেনিং মার্কেটের সকল দোকানদারবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মরহুম সাকিব আহমেদ শান্তের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।