যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক


আজকের পেপার প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ১০:৪৭ PM / ০
যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক

যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদস্যরা বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করেন।

‎বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১৮টি শাড়ি, একটি কম্বল, ১৪ কেজি ফুসকা এবং ৫২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্যের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি পণ্য জব্দে সাফল্য অর্জিত হচ্ছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।