যশোর সীমান্তে ৭ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ


আজকের পেপার প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ৪:১৮ PM / ০
যশোর সীমান্তে ৭ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে:
‎৬৯টি ভারতীয় শাড়ি, ৩টি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, ৪ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ৫৪২টি চকলেট এবং ৩১৩টি কসমেটিকস সামগ্রী।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
‎
‎বিজিবির বক্তব্য
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।