সংরক্ষিত মহিলা আসনে নমিনেশন নিলেন মিলিমা ইসলাম বিশ্বাস


আজকের পেপার প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৩:২৮ PM / ০
সংরক্ষিত মহিলা আসনে নমিনেশন নিলেন মিলিমা ইসলাম বিশ্বাস

নজরুল ইসলাম হিরোক, দর্শনা থেকে:

চুয়াডাঙ্গা সংরক্ষিত মহিলা আসনে নমিনেশন নিয়েছেন চুয়াডাঙ্গ -১ আসনের প্রয়াত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বিশ্বাসের কন্যা মিলিমা ইসলাম বিশ্বাস। রাজধানীর পল্টনে দলীয় কার্যালয় থেকে তিনি এ নমিনেশন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ সময় গণমানুষের নেতা সাবেক প্রভাষক মশিউর রহমান সহ উল্লেখযোগ্য নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। 

নমিনেশন সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে মিলিমা ইসলাম বিশ্বাস বলেন,  সত্যিই জীবন আমাদের খুব নিঃশব্দে গভীরভাবে শিক্ষা দিয়ে যায় — ধাক্কা খেতে খেতে মানুষ বুঝে যায়,,জীবনে সব পরিস্থিতিতে নিজেকে নিয়ে খুশি থাকতে পারলেই শান্তি।

সে শান্তি কেউ উপহার দেবে না– সে শান্তি শুধুমাত্র নিজেকে তৈরি করতে হবে।

আর দ্বিতীয় যে শিক্ষাটা আরো অনেক বেশি কঠিন,
মানুষের উপর অন্ধের মত আশা করলে হতাশায় পড়তে হয়, কষ্ট বাড়ে ভরসা ভেঙ্গে যায়!

আর সব আশা ভরসা যখন ভেঙ্গে যায় তখন বোঝা যায় সৃষ্টিকর্তার উপর ভরসা একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থল।
____পরিস্থিতি বদলায়,,
মানুষ বদলায় ,
মানুষের কথা বদলায় ____
কিন্তু মহান রাব্বুল আলামিনের দয়া ও পরিকল্পনা কখনো ভুল হয় না!

মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে, নিজেকে ভালোবাসা ও ভালো রাখার চেষ্টা করতে পারলেই জীবনটা ধীরে ধীরে হালকা হইয়া আসে বুকের ভিতর যে ভারী একটা চাপ অনুভব হয় সেটা কিছুটা পাতলা লাগে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি আসতে শুরু করে।
—–শেষমেষ এটাই বলব —
মানুষ নয়,, আশা নয়,
শুধু স্বপ্ন আর বিশ্বাসই বাঁচিয়ে রাখে আমাদের বর্তমান ও আগামী প্রজন্মের ভবিষ্যত।

উল্লেখ্য যে, মিলিমা ইসলাম বিশ্বাস ইসলামী বিশ্ব বিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনিনজিয়া পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর নমিনেশন প্রাপ্তির সংবাদে চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের মানুষের মাঝে বইছে খুশীর আমেজ। বরাবরই এন্ট্রি আওয়ামী জোন হিসেবে পরিচিত চুয়াডাঙ্গায় মিলিমার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।