
কৌশিক চৌধুরী, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ‘গ্রীন অ্যান্ড ক্লিন দিনাজপুর’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস হাকিমপুর উপজেলা শাখার সভাপতি জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন স্কাউট ও স্কাউটাররা উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, জেলা কাব স্কাউট লিডার মো. মহিদুল ইসলাম, ফারুক হোসেন, উম্মে কুলসুমা, আমেনা বেগম, তারেক মাহমুদ, মুঞ্জুরুল ইসলাম ও জিয়াউর রহমান মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক স্কাউট ও স্কাউটার।
অতিথিরা বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ছয় মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সবুজ দিনাজপুর গড়ে তুলতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণও জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দিনাজপুর গড়ে তোলা সম্ভব।
আপনার মতামত লিখুন :