ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার


আজকের পেপার প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ২:৪৬ PM / ০
ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল আগ্রাদ্বিগুন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপ জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।