মণিরামপুরে প্রতিবন্ধী সালাম গাজীকে হুইলচেয়ার দিলেন ইউএনও


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৪:২০ PM / ০
মণিরামপুরে প্রতিবন্ধী সালাম গাজীকে হুইলচেয়ার দিলেন ইউএনও

আবু রায়হান, মণিরামপুর (যশোর) : যশোর জেলা প্রশাসনের নির্দেশক্রমে মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের অসহায় প্রতিবন্ধী সালাম গাজী (ভূট্টা) (৬০)-কে হুইলচেয়ার প্রদান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ নভেম্বর) মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেন।

এ সময় অসহায় সালাম গাজীকে সরকারি ঘর প্রদানেরও আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে উপকৃত হবেন অসহায় এই প্রতিবন্ধী ব্যক্তি।

উল্লেখ্য, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।