পলাশবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


আজকের পেপার প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ৯:১৪ PM / ০
পলাশবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধিঃ

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ আয়োজনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আল-ইয়াসা রহমান তফাদার, খানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার প্রামাণিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সাদেকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিা কর্মকর্তা মাহমুদুল হাছান, বিজ শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি ম্যানেজার আনোয়ার জাহিদ প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধশীল সমাজ গঠনে শতভাগ সাক্ষরতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরক্ষরতামুক্ত উপজেলা গড়ে তুলতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত মানুষকে শিক্ষার আওতায় আনতে হবে। শিক্ষার হার বাড়াতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।