ত্রাসের রাজত্ব’ দখলদারিত্বের আওয়ামী লীগ সাচ্চু ভাগিনা সাজুর কর্মকাণ্ডের ভাইরাল!এমপি জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ


আজকের পেপার প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ১০:২৭ PM / ০
ত্রাসের রাজত্ব’ দখলদারিত্বের আওয়ামী লীগ সাচ্চু ভাগিনা সাজুর কর্মকাণ্ডের ভাইরাল!এমপি জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ

হাবিব সরকার স্বাধীন, নিজস্ব প্রতিবেদক ঢাকা:

রাজধানীর উত্তরখান থানাধীন মাউছাইদ ও উজামপুর এলাকায় দীর্ঘ এক দশক ধরে চলা এক ‘ত্রাসের রাজত্ব’ ও ‘দখলদারিত্বের’ লীলাখেলা। অভিযোগ ও ভিডিও চিত্র ফুটে উঠেছে চঞ্চল্যকর তথ্য। সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকা সাজ্জাদ হোসেন ওরফে সাজু সরকারের হিংস্র থাবা থেকে রক্ষা পায়নি স্থানীয় নিরীহ পরিবারগুলো। বর্তমানে আইনি লড়াই আর সামাজিক লাঞ্ছনার শিকার হয়ে ভুক্তভোগীরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।​মামলার বোঝা ও ভিটেমাটি হারানোর ভয় অনুসন্ধানে জানা যায়, গিয়াস উদ্দিন সরকারের সন্তানদের পৈতৃক জমি অবৈধভাবে দখল করে নিয়েছেন সাজু সরদার। তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মেজবাহ উদ্দিন সাচ্চুর সহযোগিতায় এই কর্মকান্ড সাফল্য হয়। ক্ষমতার দাপটে জমি হারিয়ে ভুক্তভোগীরা নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন (সিএম আদালত, মামলা নং- ৬১১/২০১৬)। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, বছরের পর বছর মামলা চললেও ক্ষমতার প্রভাবে সাজু সরকার বারবার পার পেয়ে যাচ্ছেন।

​একই এলাকার বাসিন্দা মিসেস রাশিদা পারভীন জানান, সাজু সরকারের হাত থেকে রেহাই পেতে তিনি আদালতে চুরির মালামাল রাখা ও দখল সংক্রান্ত মামলা (মামলা নং- ২৯৪/২০১৫, ধারা ৩৮০ ও ৪১১) করতে বাধ্য হয়েছেন। তিনি আক্ষেপ করে বলেন, “আমাদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, অথচ দখলদার এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে।” ### নাটকীয় ভোল বদল ও উসকানিমূলক কর্মকাণ্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজু সরকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয়রা একে ‘সিনেমার দৃশ্যের চেয়েও ভয়ংকর অভিনয়’ হিসেবে বর্ণনা করেছেন। অভিযোগ উঠেছে, তিনি বর্তমানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে প্রকাশ্যে গালিগালাজ করছেন এবং কোনো প্রমাণ ছাড়াই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিষোদগার ছড়াচ্ছেন। শুধু তাই নয় এ সংক্রান্ত ভিডিওটি নিষিদ্ধ ছাত্রলীগের পেজ উত্তরখান থানা ছাত্রলীগ এর পেজ থেকে ছড়াচ্ছে মূলত অপরাধ ঢাকতেই তিনি এখন নতুন করে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন বলে মনে করছেন সচেতন মহল।

​প্রশাসনের ‘কিছু’ কর্মকর্তার মদদ? ক্ষতিগ্রস্তদের দাবি, সাজু সরকার এখনো দাবি করেন যে প্রশাসনের কিছু কর্মকর্তা তার নিয়ন্ত্রণে। স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা গাজী মেজবাহ উদ্দিন সাচ্চু এবং সাবেক প্রধানমন্ত্রীর পিএস গাজী হাফিজুর রহমানের সাথে তোলা ছবি ব্যবহার করে তিনি এখনো এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। ভুক্তভোগীদের প্রশ্ন, আওয়ামী লীগ সরকারের আমলে দখলদারিত্বের ‘চ্যাম্পিয়ন’ হওয়া এই ব্যক্তি নতুন প্রেক্ষাপটেও কীভাবে এতো দাপট দেখানোর সাহস পায়?
​দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের দাবি, দীর্ঘদিনের এই আইনি লড়াই আর সম্পদ হারানোর ক্ষতি যেন সরকার পূরণ করে। তারা বর্তমান প্রশাসনের কাছে সাজু সরকারের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে আর কোনো পরিবারকে এমন ‘হিংস্র থাবা’র শিকার হতে না হয়।