
কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মধ্যরাতে এক প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় স্ত্রী তার প্রবাসী স্বামীকে ফোন দেন। পরে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে বাঁচানোর আকুতি জানান।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বুলাইন্নার বাড়িতে এ ঘটনা ঘটে।
মুখোশধারীদের হামলায় প্রবাসী আবু বক্করের স্ত্রী সাদিয়া আকতার আহত হয়েছেন। তার গলায় জখম হয়েছে। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গলা কাটার চেষ্টা করেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
ওমান প্রবাসী আবু বক্কর ফেইসবুক লাইভে এসে বলেন মাত্র ২ মাস হলো আমার বাবাকে দিনে দুপুরে সরফভাটা ক্ষেত্রবাজারে শালিশ বৈঠকে ডেকে অতর্কিত হামলা করে। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার বাবাকে মৃত ঘোষণা করে। এরপর আমাদের পরিবারকে মামলা না করতে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।প্রবাসী বক্কর আরো বলেন আমি রাঙ্গুনিয়ার সকলকে আমার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহবান করেন।
এদিকে প্রবাসীর ফেইসবুক লাইভে আসা ভিডিও বার্তা চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনের এমপি হুমাম কাদের চৌধুরীর নজরে আসে। এবং সাথে সাথে সেই প্রবাসী বক্কর এর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন,এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ রাঙ্গুনিয়া প্রশাসন কে নজরদারি রাখার নির্দেশ প্রদান করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনা শুনার সাথে সাথে আমাদের টহলরত পুলিশ ঘটনাস্থলে যায়, এবং সেখানে কোন অপরাধি কে পাওয়া যায়নি। হামলার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত- তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার স্ত্রী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :