বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান,১২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎


আজকের পেপার প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ৬:১৮ PM / ০
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান,১২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎
‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎মঙ্গলবার (২৭ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।


‎
‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০৭টি ভারতীয় শাড়ি, একটি কম্বল, ১৩টি চাদর, ১৫ প্যাকেট ফুচকা, এক কেজি কিশমিশ, ২৪১টি চকলেট ও ২৪৫টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
‎
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।