‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য আটক


আজকের পেপার প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৪:২৯ PM / ০
‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎
‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৪টি শাড়ি, দুইটি থ্রি-পিস, একটি কম্বল, এক কেজি কিসমিস ও পাঁচটি কসমেটিকস সামগ্রীসহ মোট ৩ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
‎
‎আটক মালামালের মধ্যে রয়েছে ৩৪টি শাড়ি, ২টি থ্রি-পিস, ১টি কম্বল, ১ কেজি কিসমিস ও ৫টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা।
‎
‎৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎
‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।