
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে ১ (এক) বছরের জন্য নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও পাবনা জেলার কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ নিয়োগ দেয়া হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার খবরে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন উপজেলা কৃষক দলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৭ই মে) বিকেলে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের উদ্যোগে এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান সরদার, খানমরিচ ইউনিয়ন কৃষক দলের সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাঙ্গুড়া পৌর কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :