৫ নং চরপাতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী টিপু ইসলাম


আজকের পেপার প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ২:১৪ PM / ০
৫ নং চরপাতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী টিপু ইসলাম

প্রতিবেদক:- তাকিনুল ইসলাম রায়পুর ( লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক টিপু ইসলাম।
স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে থাকা, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং এলাকার উন্নয়নে কাজ করার আগ্রহের কারণে ইতোমধ্যে তিনি স্থানীয়দের মাঝে বেশ পরিচিতি অর্জন করেছেন।
এলাকাবাসীর দাবি, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে টিপু ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করলে ১ নং ওয়ার্ডের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সম্ভাব্য প্রার্থী টিপু ইসলাম বলেন, জনগণের দোয়া ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন।