
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩টি ভারতীয় শাড়ি, ১৭টি কম্বল, ৯টি চাদর, ১ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৩ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৫৫টি খাদ্যসামগ্রী, ২ প্যাকেট সোনপাপড়ি, ৯৬০ প্যাকেট পানমসলা এবং ১ হাজার ৩৬৯টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামারসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :