সীতাকুণ্ডে সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি


আজকের পেপার প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৪:২০ AM / ০
সীতাকুণ্ডে সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড, চট্টগ্রাম:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুর ভরাট সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর নাগরিক টিভির চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক Nayem Ahamad Kapil(নাঈম আহমেদ কপিল) কে দেশি ও বিদেশি একাধিক নাম্বার থেকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী,
📞 ০১৮১২৩১৬৪০৮ নম্বর থেকে ফোন করে সংবাদ প্রকাশের বিষয়ে কৈফিয়ত চাওয়া হয় এবং কেন নিউজ করা হয়েছে—তা জানতে চাওয়া হয়।
📞 পাশাপাশি একটি বিদেশি নম্বর (+৩৯৩৯২৮৯৮৭৪৪৯) থেকে কল দিয়ে পরিচয় গোপন রেখে সীতাকুণ্ডের বিষয়ে “মাথা না ঘামানোর” হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিক নাঈম আহমেদ কপিল জানান, সংবাদ প্রকাশের পরপরই এসব হুমকিমূলক ফোন আসে, যা সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।