যশোরসহ ১০ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ১ লক্ষ ৬ হাজার টাকা


আজকের পেপার প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ১২:২৩ AM / ০
যশোরসহ ১০ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ১ লক্ষ ৬ হাজার টাকা

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৭ তারিখ মঙ্গলবার ভোক্তা অধিকারের ১০ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
‎
‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর  নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় অভিযান চালিয়ে আকুঞ্জি মেডিকেল হল কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ১ টি প্রতিষ্ঠান-কে মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


‎
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার জোড়াগেট এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বিডি ফায়ার কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার ওয়াপদা বাজার এলাকায়  অভিযান চালিয়ে মেসার্স সাতক্ষীরা হাইওয়ে হোটেল কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০১  টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক(অ.দা.) জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার সদর ও চিতলমারী উপজেলার দেপাড়া ও বাখরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে রঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার কে ৫ হাজার টাকা, সিংগাপুর হোটেল কে ৭ হাজার টাকা এবং জমজম সুইটস কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে কলারোয়া উপজেলার কাজীরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মায়ের দোয়া ফার্মেসি কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা এবং নয়ন স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর  উপজেলার ধর্মতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে চেরী সুইটস কে ওজনে কারচুপি করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে মুজিবনগর উপজেলার দরিয়ারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শাহীন ফুডস কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মূল তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময়  ০১ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর   উপজেলার রূপগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে মেসার্স শ্রেয়া স্টোর কে ৫ হাজার টাকা এবং মৃদুল স্টোর কে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ  উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায়  অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে আজম স্টোর কে ১০  হাজার টাকা এবং জেসমিন জেনারেল স্টোর কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এসময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ২০ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর   উপজেলার বটতৈল বাজার এলাকায় অভিযান চালিয়ে আয়েশা ফুড এন্ড বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করা ও পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎অভিযানে ১৫ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
‎
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
‎
‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।