অপহরণ না-কি স্বেচ্ছায় পালিয়ে যেয়ে বিয়ে তা ভিডিও বার্তায় নিশ্চিত করলো ছাত্রী জিনিয়া নিজেই


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৪:৪৫ PM / ০
অপহরণ না-কি স্বেচ্ছায় পালিয়ে যেয়ে বিয়ে তা ভিডিও বার্তায় নিশ্চিত করলো ছাত্রী জিনিয়া নিজেই

নিউজ ডেস্ক:

অঅদর্শনায় এক স্কুলছাত্রীকে জো/রপূর্ব/ক তুলে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন মোড় নিয়েছে ঘটনা।
ঘটনার তিন দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় ওই ছাত্রী দাবি করেছে, তাকে কেউ অপহরণ করেনি বা জোর করে নিয়ে যায়নি। সে স্বেচ্ছায় শাওনের সঙ্গে রয়েছে এবং স্বামীকে নিয়ে সংসার করতে চায়। বাবা-মায়ের কাছে ফিরতে আগ্রহী না হলেও তাঁরা মেনে নিলে ফিরে যাওয়ার কথা জানিয়েছে সে।

গত বৃহস্পতিবার দুপুরে দর্শনা বালিকা বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে শাওনসহ কয়েকজনের বি/রু/দ্ধে। এ ঘটনায় ছাত্রীর বাবা জসিম উদ্দিন দর্শনা থানায় লিখিত অভিযোগ করেন।

জিনিয়া (১৯) দর্শনা সীমান্তবর্তী জয়নগর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কাবিননামা অনুযায়ী তার বয়স ১৯ বছর বলে দাবি করা হয়েছে।

ছাত্রীর বাবা জসিম উদ্দিনের অভিযোগ, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়-সংলগ্ন এলাকায় আগে থেকে অবস্থান করা দর্শনা মোবারকপাড়ার মৃত গদার ছেলে শাওনসহ ২-৩ জন অ/স্ত্রে/র মুখে তাঁর মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। শাওন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

তবে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জিনিয়া জানায়, সে অ/প/হ/র/ণের শিকার হয়নি। কেউ তাকে জোর করে নিয়ে যায়নি। সে নিজের ইচ্ছায় শাওনের সঙ্গে রয়েছে। তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং সে স্বামীকে নিয়ে সংসার করতে চায়। বাবা-মায়ের কাছে ফিরতে চায় না জানিয়ে ভিডিও বার্তায় সে আরও বলে, “আমার বাবা-মা যদি মেনে নেয়, তাহলে আমি যাবো।

 

তথ্যসূত্র সাকিব আল হাসান।। চুয়াডাঙ্গা নিউজ।