

হীরক বিশ্বাস, দর্শনা, চুয়াডাঙ্গা থেকে:
দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে সড়কের জমি দখল করে গড়ে উঠেছে চিহ্নিত মাদক কারবারী মিলনে তত্ত্বাবধানে “মাদকের কাস্টমার কেয়ার”। উপর থেকে দেখলে মনে হয় ” মিলন টি স্টল ” নামের সাধারণ মানের একটি চা পান সিগারেটের দোকান। এই চায়ের দোকানের আড়ালে সে দীর্ঘদিন যাবৎ মাদক সরবারাহের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে স্থানীয় সচেতন মহল। এই ঘটনায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই৷ রসিকজনেরা বলছেন এটি কোনো চায়ের দোকান নয়, এটি মিলন পরিচালিত “মাদকের কাস্টমার কেয়ার”।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের মজিবার রহমানের ছেলে মিলন দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে সড়কের জায়গায় অবৈধভাবে একটি চায়ের দোকান গড়ে তোলেন। সেখানে চায়ের দোকানদারীর আড়ালে মিলন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বেচা-কেনার কারবার পরিচালনা করে আসছে। মাদকদ্রব্য সহ একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে তাকে কারাবাস করতে হয়েছে। আইনের ফাকফোঁকড় দিয়ে জামিনে মুক্ত হয়ে আবারো সে মাদক বিক্রির কারবার পরিচালনা করছে। আর পরিকল্পিতভাবে মাদক কারবার নির্বিঘ্ন করার উদ্দেশ্য তথাকথিত এই নামসর্বস্ব চায়ের দোকানটি ” মাদকের কাস্টমার কেয়ার” । সম্প্রতি দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে ড্রেন নির্মাণ কাজ শুরুর আগে অবৈধ্য ব্যবসা প্রতিষ্টানসহ উচ্ছেদ করেন। এসময় মিলন টি স্টোলটি সড়কের জমির নেওয়া হয়। ড্রেন নির্মানকালে কাজের মান দেখতে ঘটনাস্থলে পরিদর্শনে যান দর্শনা পৌরসভার পৌর প্রশাসক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন আলম। পরিদর্শন কালে তিনি সকল ব্যবসায়ীদের উদ্দ্যেশে বলেন, দর্শনা পৌরসভার নির্মানাধীন ড্রেন বা সড়কের ধারে কোন ধরনের অবৈধ্যl
স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্টান গড়ে উঠবেনা।দর্শনা পৌর প্রশাসকের নিষেধজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সড়কের পাশ দিয়ে পথচারীদের হেঁটেচলার রাস্তা দখল করে চায়ের দোতান ও আড়ালে মাদক ব্যবসার ঘাটি গড়ে তোলা হয়েছে এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী মিলনের চায়ের দোকান নামে একটি কাঠের টোং ঘর বসিয়েছে। সে কি মানুষকে বোকা বানিয়ে চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরের মাদক ব্যবসা পনিচালনা করে আসছে। সে চায়ের ব্যবসার আড়ালে আবারো মাদকদ্রব্য বেচাকেনার ব্যবসা করার প্রস্তুতিতে একটি কাঠের টোং ঘর বসিয়েছে।
তাই সড়কের জায়গায় তার অবৈধ স্থাপনা গড়ে তোলায়
এলাকার ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই বিষয়টি দর্শনা পৌর প্রশাসক নজরে নিয়ে ঘটনাস্থল হতে অবৈধ স্থাপনা ও মাদক ব্যবসার ঘাঁটি উচ্ছেদের জোর দাবীি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :