মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ


আজকের পেপার প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ৯:৩৭ PM / ০
মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

মিঠাপুকুর প্রতিনিধিঃ

মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে রংপুরের মিঠাপুকুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে মিঠাপুকুর ফ্লাইওভারের নিচে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনটির মিঠাপুকুর উপজেলা আমির মো. আসাদুজ্জামান শিমুল। এ সময় জামায়াতে ইসলামীর থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে বক্তারা ব্যাক্ত করেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। পরিশেষে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিন করে, মিঠাপুকুর ফ্লাইওভার এর নিচে এসে শেষ হয়।

মিঠাপুকুর প্রতিনিধি
মোঃরাখিবুল হাসান রাখিব
মোবাঃ ০১৭৬১-২৬০৭৩২
তাং-২৮-১০-২৬