
অনুসন্ধানী প্রতিবেদক:
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) কর্মকর্তা আমির হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতি এবং স্বর্ণ চোরাচালানসহ প্রবাসীদের লাগেজ কাটার মতো গুরুতর অপরাধে জড়িত থেকে প্রায় ২০০ কোটি টাকার উপরে অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
২০২০ সালে প্রায় ৫ কোটি টাকায় বড় একটি খালি প্লট ক্রয় করেন। এ ছাড়াও চান্দনা এলাকায় ৭/৮ টি দামি প্লট ও টিনশেড বাড়ি রয়েছে। যা থেকে প্রতি মাসে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ভাড়া পায়। এই সম্পত্তিগুলো দেখভালের জন্য সবুজসহ ৩-৪ জন কেয়ারটেকার নিয়োজিত রয়েছেন।
উত্তরার ১১ নম্বর সেক্টরে ৭ তলা ফ্ল্যাট বাড়িসহ আরও ৩/৪ টি টিনশেড বাড়ি (যা আমিরের চাচা মনোয়ার দেখাশোনা করেন) তিনিও বিমান বন্দরে চাকরি করতেন । তারও উত্তরায় বহুতলা ( ভবন ) বাড়ি রয়েছে ।
আমিরের খিলক্ষেতও ৩-৪টি বাড়ি রয়েছে (যা তার ভাগ্নে ছাইয়েদের তত্ত্বাবধানে চলে। ছাইয়েদের সাথে আমিরের দ্বন্দ্ব হলে সে চট্টগ্রামে বদলি হয় । পাশাপাশি আমিরের ব্যক্তিগত কোটি টাকা মূল্যের একাধিক গাড়িও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে র্যাব এবং ২০২৪ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে আটক করলেও পরবর্তীতে রহস্যজনক আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি ছাড়া পান। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ দুদকের দপ্তরে জমা হলে তা জামালপুরের স্থায়ী বাসিন্দা দুদকের উপপরিচালক আবু বক্কর সিদ্দিকের মাধ্যমে সরিয়ে ফেলা হতো বলে অভিযোগ রয়েছে। এভাবেই আমির হোসেন ক্ষমতার অপব্যবহার করে পার পেয়ে গেছেন। পাশাপাশি বিমানবন্দরে আত্মীয়স্বজন ও ভাগ্নে ছাইয়েদকে, আনোয়ারকে চাকরি দেওয়ার ক্ষেত্রেও তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।
বিশ্বস্ত সুত্রে জানা যায় – স্বর্ণ চোরাচালান ও প্রবাসীদের কষ্টের ধন লুটের একটি বড় সিন্ডিকেট পরিচালনা করেন আমির। এই সিন্ডিকেটের মাধ্যমে নিয়মিত অবৈধ পথে প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও মূল্যবান মালামাল লাগেজ কেটে চুরি করে গড়ে তোলা হয়েছে শত শত কোটি টাকার সম্পদ ও গাড়ি-বাড়ি। আমিরের জীবনযাপন ও সম্পদের পাহাড় দেখে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. আমির হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার জমি কেনাবেচার সঙ্গে জড়িত এক দালাল নিজেকে ‘মুক্তিযোদ্ধা’ পরিচয় দিয়ে দাবি করেন যে আমিরের সব সম্পত্তি তারাই বিক্রি করেছেন। এরপর প্রতিবেদক যখন প্রশ্ন করেন—‘জমিতে বহুতলা ভবন করার টাকাও কি আপনারা দিয়েছেন?’—তখন ওই ব্যক্তি প্রতিবেদককে তুলে নেওয়া এবং মারধর করে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন।
এসব হুমকির পরও চান্দনায় আমিরের ও তার পোষা সন্ত্রাসী ব্যক্তির অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। অভিযুক্ত আমিরের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে। ( চলবে )
আপনার মতামত লিখুন :