
নিজস্ব প্রতিবেদক:
একজন সফল করিৎকর্মা কানুনগোর পরিশ্রম, নিষ্ঠা ও সততার ছোঁয়ায় একটি ভূমি অফিস কতোটা বদলে যেতে পারে তার উৎকৃষ্ট দৃষ্টান্ত রাজধানীর মোহাম্মদপুর রাজস্ব সার্কেল ভূমি অফিস।। এখানে নেই দালালদের উৎপাত,কর্মচারী আর বহিরাগতদের সমন্বয়ে গড়া ওঠা আগের সেই জন হয়রানি মূলক সিন্ডিকেট সমূলে উৎপাটন করেছেন সফল কানুনগো নওয়াব হোসেন রাজা।। রাতারাতি এ অফিসে ঘুষ দুর্নীতি ও হয়রানিমূলক কর্মকাণ্ড কমে গেছে ৯০ শতাংশ। বেড়েছে রাজস্ব আয়। নওয়াব হোসেন রাজার সার্বিক পদক্ষেপে সন্তুষ্ট এসিল্যান্ড ও জেলা প্রশাসক মহোদয়।।
এক প্রশ্নের জবাবে কানুনগো নওয়াব হোসেন রাজা বলেন, এ অফিসে যোগদানের পর সকল সিন্ডিকেট গুড়িয়ে দিয়ে ৯০ শতাংশ দালাল মুক্ত করা হয়েছে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতির প্রতি সম্মান জানিয়ে এসব অন্যায়ের বিরুদ্ধে এ্যাকশন নেওয়া হয়েছে। আর খুব শীঘ্রই এসিল্যান্ড মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদপুর রাজস্ব সার্কেল ভূমি অফিস কে শতভাব দুর্নীতি মুক্ত করা হবে ইনশাআল্লাহ।।।
তিনি আরও বলেন, কানুনগো হলেন বাংলাদেশ সরকারের ভূমি ও রাজস্ব প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ২য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। তিনি মূলত উপজেলা ভূমি অফিস (এসি ল্যান্ড অফিস) এবং জরিপ বিভাগে মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনা, তদারকি ও রাজস্ব সংক্রান্ত আইনি কাজের মূল চালিকাশক্তি হিসেবে দায়িত্ব পালন করতে হয়।
একটি উপজেলা বা সার্কেলে ভূমি সেবা শতভাগ সচল ও সফলভাবে পরিচালনা করতে একজন দক্ষ ও সফল কানুনগোকে প্রধানত
নামজারি ও জমাভাগ (Mutation) সংক্রান্ত তদন্ত,
সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের নির্দেশ অনুযায়ী জটিল ও বিতর্কিত নামজারি মামলার সরেজমিনে তদন্ত করা।
জমির মালিকানা স্বত্ব, পূর্বের রেকর্ড এবং ওয়ারিশসূত্রে প্রাপ্তি সঠিক আছে কিনা তা যাচাই করে প্রতিবেদন (Report) জমা দেওয়া।
সার্ভেয়ারদের কাজের তদারকি ও নকশা পরীক্ষণ।
মাঠ পর্যায়ের সার্ভেয়ারদের কাজের তদারকি করা এবং তাদের দেওয়া জমির পরিমাপ বা সীমানা নির্ধারণের সঠিকতা যাচাই করা।
মৌজা ম্যাপ বা নকশা সংশোধনের ক্ষেত্রে সূক্ষ্মভাবে পরীক্ষা-নিরীক্ষা করা।
খাস জমি ও সায়রাত মহাল ব্যবস্থাপনা,
সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি (Vested Property) এবং পরিত্যক্ত সম্পত্তি চিহ্নিত করা এবং তা সংরক্ষণের ব্যবস্থা নেওয়া।
হাট-বাজার, জলমহাল, বালুমহাল এবং ফেরিঘাটের মতো সায়রাত মহালগুলোর ইজারা প্রদান ও রাজস্ব আদায়ে এসি ল্যান্ডকে সরাসরি সহায়তা করা।
ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত
প্রকৃত ভূমিহীন পরিবার চিহ্নিতকরণে সহায়তা করা।
সরকারি নীতিমালা মেনে ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্তের নথি (File) নিখুঁতভাবে প্রস্তুত করা।
রেকর্ড সংশোধন ও আইনি পরামর্শ প্রদান।
আদালতের ডিক্রি বা সরকারি আদেশ অনুযায়ী খতিয়ান বা রেকর্ড সংশোধনের যৌক্তিকতা যাচাই করা।
ভূমি আইন, বিধিমালা ও রাজস্ব সংক্রান্ত জটিল বিষয়ে এসি ল্যান্ডকে প্রয়োজনীয় পরামর্শ ও আইনি ব্যাখ্যা দেওয়া।
ইউনিয়ন ভূমি অফিস (তহশিল অফিস) পরিদর্শন।
মাঠ পর্যায়ের ইউনিয়ন ভূমি অফিসগুলো নিয়মিত পরিদর্শন করা।
তহশিলদারদের ভূমি উন্নয়ন কর (জমির খাজনা) আদায়ের লক্ষ্যমাত্রা যাচাই এবং ক্যাশ বই অডিট করা সহ সার্বিক বিষয়ে এসিল্যান্ড মহোদয় কে সহায়তা প্রদান করাই একজন কানুনগোর রুটিন ওয়ার্ক।।।
আপনার মতামত লিখুন :